প্রকাশিত: Thu, Feb 8, 2024 6:54 PM আপডেট: Fri, Jun 5, 2026 2:58 AM
[১]পরীক্ষায় পাস করলেই পাওয়া যাবে আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি: অর্থমন্ত্রী
সালেহ্ বিপ্লব: [২] অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি জায়েন্দু দে ও বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার ড. লিলি নিকল্স-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
[৩] আইএমএফ-এর আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আইএমএফ যেগুলো টার্গেট দিয়েছে সেগুলোতে আমরা ভালো করছি। বেশিরভাগই বাস্তবায়ন হয়েছে। এখন আগামী আইএমএফ প্রতিনিধি দল আবার ঢাকায় আসবে এবং দেখবে। এটা তো চলতেই থাকবে। আমার মনে হচ্ছে, দ্বিতীয় ধাপটাও আমরা মিট করবো।
[৪] মন্ত্রী জানান, রিজার্ভ ও রাজস্ব আয়ের ঘাটতি নিয়ে কথা হয়েছে। ওরা যে টার্গেট দিয়েছিল, সেগুলো মোটামুটি মিট করা হয়েছে, দেখা যাক। এখন আমরা পরীক্ষায় পাস করলে তারা নতুন করে দেখবে যে, কী সিচ্যুয়েশন আছে এখন। সিচ্যুয়েশন তো এখন ভালো দেখা যাচ্ছে। মানে পরীক্ষায় পাস করছি।
[৫] পরিস্থিতি ভালো মনে হচ্ছে কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভালো বলছিÑ এটিই তো পজিটিভ নোট। ভালো না হলে কেন ভালো বলবো! আমি যদি ফেল করি, তাহলে কি বলবো পাস করে গেছি?
[৬] কানাডিয়ান হাইকমিশনার-এর সঙ্গে বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আলাপ হলো, অনেক সম্ভাবনা আছে। আমরা দেখবো কী করা যায়। অনেক হাই ট্যারিফ আছে, তবে সম্ভাবনা তো আছেই। প্রধানমন্ত্রী বলেছেনÑ ক্যানোলা অয়েল স্বাস্থ্যসম্মত, ওটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে।
[৭] বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে কোনো কথা হয়েছে কি নাÑ জানতে চাইলে তিনি বলেন, বিনিয়োগ তো আমরা চাই। আগে যেগুলো ছিল সেগুলো তো নাই, এখন আমরা নতুন করে রি-কাস্ট করছি। যেখানে ভালো সুবিধা পাওয়া যাবে, সেখানে তো নিশ্চয়ই আমাদের আগ্রহ থাকবে, সেগুলো দেখবো আমরা।
[৮] কানাডায় বাংলাদেশ থেকে শিক্ষার্থী নেয়া বা স্কিল ডেভেলপমেন্ট-এর বিষয়ে কোনো কথা হয়েছে কি নাÑ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, মাইগ্রেশন নিশ্চয়ই আছে। কানাডা এনকারেজও করে। সেখানে স্টুডেন্ট কমিউনিটি বাড়ছে। কাজেই সেটা আছে। কানাডার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে ‘মা’ বলে ডাকেন। তারা ফ্রেঞ্চ-কানাডিয়ান। ফরাসিদের ওই ট্র্যাডিশন আছে। সম্পাদনা: সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট